তৃণমূল আমলে হয়নি উন্নয়ন, এবার স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের শিলান্যাস বিধায়ক শীতল কপাটের !!

এখনই শেয়ার করুন

আদৃত পাল, পশ্চিম মেদিনীপুর :- দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া এলাকায় তৃণমূল আমলে কোনও উন্নয়ন হয়নি বলে অভিযোগ। গ্রাম থেকে শহরের দূরত্ব অনেকটাই, অথচ ছিল না কোনও ভালো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ছিল শুধু ভাঙাচোরা দু’কামরা বিশিষ্ট একটি কেন্দ্র। এবার এলাকার মানুষের কথা গুরুত্ব দিয়ে বিধানসভায় জয়লাভের পর বিধায়কের উদ্যোগে স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হলো।

আজ প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই ঘাটাল ব্লকের মোহন পূর গ্রাম পঞ্চায়েতের নতুক গ্রামেগ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের নতুন বিল্ডিং-এর শিলান্যাস করলেন ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট।জানা যায়, ঘাটালের দু’বারের বিধায়ক শীতল কপাট তৃণমূল আমলে সেভাবে কাজ করতে না পারলেও এলাকার মানুষকে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাজ্যে বিজেপি সরকার আসার পর এবং দ্বিতীয়বার বিধায়ক হিসেবে জয়লাভের পর সেই প্রতিশ্রুতি পূরণের পথে তিনি।রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন স্বাস্থ্যকেন্দ্র এই ভবন নির্মাণ করা হবে ও স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোর হাল ফিরবে ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *