বন্যার জলে তলিয়ে নিখোঁজ ফেরিওয়ালা, সকাল থেকে সন্ধ্যা তল্লাশি চালিয়েও মেলেনি হদিশ।

এখনই শেয়ার করুন

তৃষ্ণা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: সকালে রোজগারের আশায় ফেরি করতে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হলো না এক দরিদ্র ফেরিওয়ালার। বন্যাকবলিত এলাকায় ফেরি করার সময় পা পিছলে জলের প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হলেন ঘাটাল থানার শোলাগেড়িয়া এলাকার বাসিন্দা সেখ মুজিবুর রহমান। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার পান্না এলাকায়।

ঘাটালে বন্যার জলে নিখোঁজ ফেরিওয়ালার সন্ধানে তল্লাশি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও ফেরি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন সেখ মুজিবুর রহমান। বন্যার জলে প্লাবিত এলাকায় ঘোরার গড়খাই এলাকার একটি জলেডোবা ভগ্ন পোল পার হবার সময় আচমকাই পা পিছলে তিনি জলে পড়ে যান। মুহূর্তের মধ্যে প্রবল স্রোতে তাঁকে ভাসিয়ে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় জলে তল্লাশি। খবর দেওয়া হয় সিভিল ডিফেন্স কর্মীদেরও। তাঁরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত সেখ মুজিবুর রহমানের দেহের কোনও সন্ধান মেলেনি।বন্যার জল এবং প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে যথেষ্ট প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে বলে জানা গিয়েছে। প্রিয়জনের কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছে নিখোঁজের পরিবার।

অন্যদিকে, বন্যাকবলিত এলাকায় জীবন-জীবিকার তাগিদে চলাচলের সময় এমন দুর্ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বানভাসি মানুষের ঝুঁকিপূর্ণ পরিস্থিতির ছবি। ঘাটালের মহকুমা শাসক অনন্য জানা জানান ঘটনাটি খুবই দুঃখজনক বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা সন্ধি পর্যন্ত চেষ্টা করেও দেহ উদ্ধার করতে পারেনি আগামীকাল সকাল থেকে আবার শুরু হবে তল্লাশি ।এখনো পর্যন্ত নিচু এলাকাগুলোতে বন্যার জল রয়েছে তাই সাধারণ মানুষদের অনুরোধ ঝুঁকিপূর্ণ যাতায়াত না করতে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *