ড্রাগ নেশায় রমরমায় কোলাঘাট ভয়ঙ্কর পরিণতির সম্মুখীন কোলাঘাট শহর জুড়ে মিছিল।

এখনই শেয়ার করুন

বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক বিগত কয়েক বছর ধরে কোলাঘাটের বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার, চরস গাঁজা, আফিম সহ বিপজ্জনক সব ড্রাগ সেবন বাড়তে বাড়তে এক ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে বলে স্থানীয় মানুষজনের দাবি। এর প্রতিরোধ ও প্রতিবাদে মঙ্গলবার কোলাঘাট কাঠচড়া ময়দানে সামিল হলেন এলাকার সর্বস্তরের মানুষজন। জমায়েত থেকে দাবি করা হয়, এই মারণঘাতি ড্রাগের নেশায় গত প্রায় পাঁচ বছরে বেশ কয়েকজন তরুণ যুবকের প্রাণপ্রদীপ অসময়ে নিভে গেছে, ড্রাগ আসক্ত বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হোমে ভর্তি করা হয়েছে, যারা চিকিৎসাধীন।

এলাকার প্রায় প্রতিটি গ্রামে ,পাড়ায় বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে। সাজানো সংসার তছনছ হয়ে গেছে। ড্রাগে আসক্ত একশ্রেণীর কিশোর তরুণ যুবকরা পয়সার জোগানে ছোট বড় চুরি রাহাজানি পর্যন্ত করতে শুরু করেছে। গ্রামে পাড়ায়, খেলার মাঠে থেকে বিদ্যালয়ের নির্জন প্রাঙ্গণে, রেলের পরিত্যক্ত কোয়াটার থেকে নির্জন জায়গা নদীর পাড়ে সন্ধ্যা নামলেই ব্রাউন সুগার গাঁজা পাতার পোড়া গন্ধে বাতাস হয়ে উঠছে । এরই প্রতিবাদে জনসচেতনতায় এবং প্রতিরোধে জমায়েতে যেখানে উপস্থিত ছিলেন বাড়ির গৃহবধূ, ছাত্র ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন ক্লাব সংগঠন, ব্যবসায়ী সমিতি থেকে বিভিন্ন গনসংগঠনের প্রতিনিধি এবং এলাকার জনপ্রতি বৃন্দ সহ সর্বস্তরের নাগরিক সমাজ। উল্লেখ্য কোলাঘাট বিট হাউসের পুলিশ কর্তৃপক্ষ ছিলেন এই জন সচেতনতায় জমায়েতে পুরা ভাগে।

প্রতিবাদ সভা সংগঠিত হওয়ার পর প্রতিরোধ মিছিল কোলাঘাট শহর পরিক্রমা করে। আয়োজকদের পক্ষে অসীম দাস বলেন, ” অবিলম্বে কঠোর ব্যবস্থা না নিলে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে। ব্যবসায়ী সমিতির পক্ষে অভিজিত সামন্ত বলেছেন আমরা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ড্রাগের নেশাকে উৎক্ষাত ও নির্মূল করার লক্ষ্যে এই গন আন্দোলন চালিয়ে যাব। গৃহবধূ উমাতারা ব্যানার্জি জানান আমাদের বাড়ির ছেলেদের বাঁচান, আমাদের ছেলেরা ঘটি বাটি বিক্রি করে সংসারকে শেষ করে দিচ্ছে। এভাবে চললে আমরা সর্বশান্ত হয়ে মারা যাব, আমাদের বাঁচতে দিন। ক্রীড়া প্রশিক্ষক শুক্লা দে বলেছেন, — বিভিন্ন বয়সের ছেলে মেয়েদের নিয়ে কোলাঘাট স্কুল মাঠে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয়। একটু বিকেল গড়ালেই মাদকজাতীয় পোড়া গন্ধে মাঠে থাকা যায়না। এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এদিন এই প্রতিবাদ ও প্রতিরোধ মিছিল সারা কোলাঘাট শহর পরিক্রমা করে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *