কারিগরি শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখতে তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ডেবরার বিধায়ক !!

এখনই শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:- কারিগরি শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে পশ্চিম মেদিনীপুরের দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৈঠক করল স্ট্যান্ডিং কমিটি। বৃহস্পতিবার প্রথমে মেদিনীপুর সদর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে চন্দ্রকোনা টাউনের ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজে একই কমিটির বৈঠকের আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেবরার বিধায়ক শুভাশিস ওম-সহ অন্যান্য বিধায়ক ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকেরা। দুই শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামো, কারিগরি শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং দপ্তরের কাজকর্মের নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখাই ছিল এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

এদিকে, শুক্রবার ঝাড়গ্রাম গভর্নমেন্ট আইটিআই কলেজেও স্ট্যান্ডিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও কারিগরি শিক্ষা দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। পরপর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এই বৈঠকের আয়োজনের মধ্য দিয়ে কারিগরি শিক্ষার পরিকাঠামো ও সংশ্লিষ্ট কাজকর্ম পর্যালোচনার বিষয়টি গুরুত্ব পায়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *