চাষীদের পাশে, বিপদের দিনে মানুষের পাশে।

এখনই শেয়ার করুন

এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা ৬ নম্বর মণ্ডলের অন্তর্গত গোতান অঞ্চলের আতাপুর, হদিলপুর ও কোটশিমূল এলাকায় প্রতিকূল আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।অনেক কৃষকের ধান কাটার পর জমিতে জল জমে রয়েছে। অন্যদিকে, আলুর বীজ রোপণের পরেও জমিতে জল জমে যাওয়ায় চাষিরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আজ সরেজমিনে কৃষকদের সেই দুরবস্থা ও ক্ষয়ক্ষতির চিত্র দেখতে এবং তাঁদের পাশে দাঁড়াতে এলাকায় উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়ক শ্রী সুভাষ পাত্র মহাশয়। কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। কৃষক বাঁচলে, বাঁচবে বাংলা।

কৃষকের দুঃখে-দুর্দশায় আমরা তাঁদের পাশে আছি, থাকব।— রায়না বিধানসভা

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *