এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- দুর্গাপুজোর উৎসবের আবহে আনন্দ ও উৎসাহের সঙ্গে বারোয়ারি দুর্গোৎসবের শুভ সূচনা হল পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার অন্তর্গত রায়না-১ ব্লকের জামনা গ্রামে। ফিতে কেটে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল চর ফাঁড়ির অফিসার ইনচার্জ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পুজোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। সুন্দর আয়োজন ও বর্ণাঢ্য পরিবেশে ফুটে ওঠে বাঙালির চিরন্তন ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির ছবি। দুর্গোৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির আবেগ, মিলন ও সামাজিক বন্ধনের অন্যতম প্রতীক। জামনা গ্রামের এই পুজোকে ঘিরেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মা দুর্গার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এই কামনাই করেন পুজোর সঙ্গে যুক্ত উদ্যোক্তা ও এলাকাবাসীরা ।

