জনতার দরবারে রায়নার বিধায়ক সুভাষ পাত্র, শুনছেন মানুষের সমস্যার কথা!!

এখনই শেয়ার করুন

এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। চারদিকে পুজোর আনন্দ, উৎসবের প্রস্তুতি আর ব্যস্ততার ছবি।

পুজোর ছন্দে মেতে উঠেছেন আট থেকে আশি—সকলেই।

তবে উৎসবের আবহের মধ্যেও নিজের নিয়মিত জনসংযোগ ও মানুষের সমস্যার সমাধানের কাজে অবিচল রয়েছেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। সপ্তাহের অন্যান্য দিনের মতোই দুর্গোৎসবের সময়েও নিজের বাড়িতে বসে জনতার দরবার চালিয়ে যাচ্ছেন তিনি। সেখানে বিভিন্ন সমস্যা নিয়ে তাঁর কাছে হাজির হচ্ছেন সাধারণ মানুষ।

প্রত্যেকের কথা শুনে সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা করছেন বিধায়ক। উৎসবের মরশুমে যখন অধিকাংশ মানুষ পুজোর আনন্দে মেতে উঠেছেন, তখনও সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনা এবং তাঁদের পাশে থাকার এই উদ্যোগ বিশেষভাবে নজর কাড়ছে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের সমস্যার কথা শোনার মধ্য দিয়েই জনসংযোগের ধারাবাহিকতা বজায় রাখছেন সুভাষ পাত্র।

দুর্গোৎসবের আনন্দের মধ্যেও জনসেবার এই ছবি রায়নার রাজনৈতিক ও সামাজিক মহলে তাৎপর্যপূর্ণ। উৎসবের ব্যস্ততার মাঝেও মানুষের সমস্যাকে গুরুত্ব দিয়ে তাঁদের পাশে থাকার বার্তাই উঠে আসছে বিধায়কের এই উদ্যোগে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *