বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক:- শরৎ বিদায় লগ্নে জগত জননী দূর্গা আসছেন ধরণীর বুকে। বিভিন্ন থিমের পুজো এবারে মানুষের মনকে জয় করবে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশপথ মেচেদা সংলগ্ন এলাকায়। মাত্র এক কিলোমিটারের মধ্যে প্রায় ২৩ টি পূজো হচ্ছে। তার মধ্যে মেচেদা গুলুড়িহা অল স্টার ক্লাবের এবারের ২৩ শে পা দিল। পুজোর মন্ডপের থিম অর্ধ জীবন। আর সেই সঙ্গে থাকছে গোপাল ভাঁড়ের নালা কীর্তি কাহিনী।
এই থিম বুঝাতে চেয়েছে অর্ধ জীবনে মানুষের একান্ত প্রয়োজন স্নেহময় হাতের ছোঁয়া। পাখির কল কলানি, ফুলের সুমিষ্ট গন্ধ। অর্ধ জীবনে মানুষ বড় অসহায়। মন্ডপের ভাবনা ইতিমধ্যেই এলাকায় প্রভাব ফেলতে শুরু করেছে। সোমবার থেকেই মেচেদা শহরে এই পুজোর দর্শনার্থীদের ভিড় ও লক্ষ্য করা যাচ্ছে। দেবীর বসার জায়গাটি নদীয়ার কৃষ্ণনগর রাজবাড়ীর আদলে।
ওখানে যেমন রয়েছে দেবীর একচালার সনাতনী মূর্তি এমনি রয়েছে গোপাল ভাঁড়, রাজা কৃষ্ণচন্দ্র, রানী, গোপাল বউ, বিজ্ঞানী পুঁটি, গুলটে, মন্ত্রী, বটা , কটা, পুরোহিত, রাজ বৈদ্য, অতীত ঐতিহ্যকে ধরে রাখার জন্য গহনা, পিতলের অস্ত্রশস্ত্র। কমিটির অন্যতম সদস্য সুকুমার মাইতি, সুনীল সানকি, প্রবীর আদক, আশিস মাইতি, নাড়ু গোপাল ভক্তা জানান পুজোর দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠানে সমাজ সচেতনতা মূলক বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছে। সামাজিক প্রেক্ষাপটের উপর বেশ কয়েকটি বিষয় রাখা হয়েছে যা আগতো দর্শনার্থীদের উদ্বুদ্ধ করবে বলে জানিয়েছেন।
