মহালয়ায় তর্পণ উপলক্ষে প্রস্তুত পূর্ব বর্ধমান জেলা পুলিশ !!

এখনই শেয়ার করুন

এিদিব ঘোষ পূর্ব বর্ধমান:- আগামীকাল মহালয়া। পিতৃপক্ষের অবসানে পূর্বপুরুষদের স্মরণে তাঁদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন বাঙালির দীর্ঘদিনের ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই পবিত্র দিনে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তর্পণ করতে পারেন, তা সুনিশ্চিত করতে তৎপর পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

তর্পণ উপলক্ষে জেলার বিভিন্ন নদীঘাট ও জলাশয় পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা, সাধারণ মানুষের যাতায়াত এবং সম্ভাব্য সমস্যার দিকগুলি খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। তর্পণ করতে আসা নাগরিকদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা সুনিশ্চিত করে ঐতিহ্য ও সংস্কৃতির এই পবিত্র মুহূর্তকে নির্বিঘ্ন রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *